যদি কোনো শক্তি মনে করে তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ তৈরি করতে পারবে এটি একটা ভুল ধারণা

যদি কোনো শক্তি মনে করে তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ তৈরি করতে পারবে এটি একটা ভুল ধারণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি কেউ তরুণ প্রজন্মকে বাদ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরিকল্পনা করে, তাহলে তা একটি ভুল সিদ্ধান্ত হবে। বুধবার ঢাকা কলেজ অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আয়োজিত এই সভায় জুলাই-আগস্ট আন্দোলনে আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যদি কোনো শক্তি মনে করে তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ তৈরি করতে পারবে এবং নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তবে এটি একটা ভুল ধারণা।’
তিনি বক্তব্য রাখেন, যে সমস্ত আমলা, ব্যবসায়ী ও পুলিশ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে, তাদের প্রতি তরুণ প্রজন্মের অসন্তুষ্টি রয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সক্ষমতা অর্জন করেছি। ফেসবুক ব্যবহার করার সময় আমাদের আর ব্যাকস্পেসের প্রয়োজন নেই। তরুণ প্রজন্মের সেই বিচারকদের প্রতি ক্ষোভ রয়েছে, যারা মজলুমদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে আমরা একটি প্রজন্মগত সংঘাতে আছি। ফলে পূর্ববর্তী প্রজন্ম আবারও তরুণদেরকে নগাঁটায় নাম লেখাতে চায়। কিন্তু জুলুমের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা কখনোই আর দাসখতে স্বাক্ষর করবে না। তরুণরা আপস করবে না। তারা আজ তরুণ প্রজন্মের প্রশ্নগুলোকে ভয় পায়, তাই আমাদের একত্রিত থাকতে হবে।’


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন