Header Ads

Header ADS

অপূর্বের হাসির নাটক ‘মি. এ্যাবসেন্ট মাইন্ডেড’

অপূর্বের হাসির নাটক  ‘মি. এ্যাবসেন্ট মাইন্ডেড

জিয়াউল ফারুক অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব

সময়ের ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বেশির ভাগ সময় ক্যামেরার সামনে কাজ করলেও মাঝে মাঝে তিনি পর্দার আড়ালে যুক্ত থাকেন, নাটকের গল্প লিখেন। দীর্ঘ সময় পর তিনি আবার নতুন একটি গল্প লিখেছেন এবং সেই গল্পে নিজেই অভিনয় করেছেন। নাটকের নাম ‘মি. এ্যাবসেন্ট মাইন্ডেড’,
 হাসির নাটক হিসেবে নাটকটি  ইউটিউবে  ব্যাপক প্রশংসিত  হয়েছে।


অপূর্ব ভুলো মনের চরিত্রে অভিনয় করেছেন, যার মূল গল্প  একজন ব্যক্তি যে সবকিছু ভুলে যায়। কোনো কাজ করতে গেলে সে ভুলে যায়, অন্য কিছু করে থাকে, ফলে ঘটতে থাকে নানা মজার এবং বিরক্তিকর পরিস্থিতি। এই গল্পটি তার ব্যক্তিগত জীবন ও পারিপার্শ্বিক ঘটনা থেকে প্রভাবিত। নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকে অপূর্বের সঙ্গী হিসেবে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তারা পূর্বে ‘পথে হলো দেরী’ ও ‘এসো হাত বাড়াও’সহ বেশ কিছু নাটকে একসাথে কাজ করেছেন, যা দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। তটিনী নিয়মিত নাটকে কাজ করলেও অপূর্ব বেশ কিছুওটিটি নিয়ে ব্যস্ত ছিলেন, ফলে তাদের একসাথে দেখা হয়নি প্রায় এক বছর। 

রুবেল হাসান জানান, এটি দর্শকদের জন্য একটি নতুন গল্প। নাটকে অপূর্বের সঙ্গে তটিনীকে চিকিৎসকের চরিত্রে দেখা যাবে । তিনি বলেন, ‘অনেকে ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন; যেমন চশমা বা চাবি কোথাও রেখে দিতে হয়, কিন্তু পরে খুঁজে পান না। দর্শকরা তাদের নিজেদের সঙ্গে এটি মিলিয়ে নিতে পারবেন।’ নাটকটি ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, ডিসেম্বর এর ৫ তারিখে,যেখানে আরও অভিনয় করেছেন ফায়াজ আহমেদ, মিলি বাশার, শম্পা নিজামসহ অনেকে।




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.