গজনী চেহারায় পলক: নেট দুনিয়ায় ট্রলের শিকার
শেখ হাসিনা ৫ আগস্ট পালানোর পর পলকও দেশত্যাগের চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এর পর, আদালতে বিভিন্ন মন্তব্যের কারণে করে তিনি হাস্যরসের কারণ হয়ে দাঁড়ান।
এবার তিনি আমির খানের মুভি “গজনি” চেহারা ধারণ করে নতুন করে হাস্যরস সৃষ্টি করেছেন। তাঁর লুকের একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ হাতে আমির খানের গাজিনি লুক নিয়ে পলক উপস্থিত।
সামাজিক মাধ্যমে এই ভিডিও নিয়ে অনেক হাস্যরস চলছে। ফেসবুকে শাম্মি নামের একজন মন্তব্য করেন—"পলক ভাই, আইফোন ৭০ প্রো ম্যাক্স হয়ে গেছে।" নাফিজ নামক আরেকজন তাকে হাতকড়া ছাড়া দেখে অবাক হয়ে লিখেছেন, "এরা কুখ্যাত আসামী, এদের হাতে হাতকড়া নেই কেন?"
এছাড়া, সম্প্রতি তাঁর আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলেন বক্তৃতার স্টাইলে বলেন, "চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।" পলকের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় হাসির ট্রলে পরিণত হয়।
পলক এর আগেও অদ্ভুত মন্তব্য করে ভাইরাল হয়েছেন। তিনি আদালতে লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন, যা সবার জন্য মধ্যে হাসির খোরাক হয়ে দাঁড়ায়!