তাহসান সংসার পাতলেন, মিথিলার কি ভাঙলো?
তাহসান সংসার পাতলেন, মিথিলার কি ভাঙলো?
তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছর পর, টালিউড পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। সেই থেকে মিথিলা মেয়ে আইরাকে নিয়ে কলকাতার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। অন্যদিকে, বিচ্ছেদের পর ৭ বছর সিঙ্গেল ছিলেন তাহসান এবং তার সম্পর্কে নতুন কিছু জানা যায়নি।
তবে শনিবার (৪ জানুয়ারি) সকালে তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টরে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাহসানকে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেওয়া হয়।
দিকে, যখন তাহসান দ্বিতীয় বিয়ের কারণে আবারও সংবাদে, তখন নেটিজেনরা মিথিলার প্রতিক্রিয়া জানতে আগ্রহী। তবে মিথিলা তাহসান ও রোজার বিয়ের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। যদিও ভোরবেলায় মেয়ের সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন, যা তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে সেই স্টোরিটি মিথিলা ডিলিট করে দেন।
এখন, যখন তাহসান নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন, মিথিলার সংসারে নতুন করে ভাঙনের গুজব শোনা যাচ্ছে। তিনি কিছুদিন ধরে ঢাকায় রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে সৃজিতের পাশে দেখা মেলেনি। এমনকি, আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা আলাদা থাকতে শুরু করেছেন। সৃজিত স্ত্রীর দূরত্বের কারণে আইরাকে খুব মিস করছেন। বর্তমানে তারা দুই দেশের প্রান্তে অবস্থান করছেন। তবে তাদের মাঝে এই দূরত্বের কারণ এখনও পরিষ্কার নয়।
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করার কারণে মিথিলাকে নেটিজেনদের অনেক কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু অভিনেত্রী সেগুলো তেমন গুরুত্ব দেননি। এবার তাহসানের বিয়ের খবরে তিনি আবারও আলোচনায় এসেছেন, যেখানে উঠে এসেছে সৃজিতের সঙ্গে তাঁর বিয়ে, সংসার এবং বিচ্ছেদের গুজব।
Tags
বিনোদন
