Header Ads

Header ADS

নাসার মহাকাশযান সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল

নাসার মহাকাশযান সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল

নাসার 'পার্কার সোলার প্রোব' মহাকাশযান

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার 'পার্কার সোলার প্রোব' মহাকাশযান গতকাল বাংলাদেশ সময় বেলা ১১ টার দিকে সফলভাবে সূর্যের অতি নিকটে পৌঁছেছে। এটি আগে কখনো সূর্যের এত কাছাকাছি কোনো মহাকাশযান পৌঁছাতে পারেনি।

নাসার তথ্য অনুযায়ী, মহাকাশযানটি একটি 'আলোক সংকেত' পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের লরেল শহরের জনস হপকিনস অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরিতে (এপিএল) পৌঁছেছে। সোমবার (২৪ ডিসেম্বর) এই প্রোবটি সৌরপৃষ্ঠ থেকে প্রায় ৪ লাখ ৩০ হাজার মাইল গতিতে সূর্যের দিকে যাত্রা শুরু করে। প্রক্রিয়ার সময় এটি ১ হাজার ৮০০ ফারেনহাইট (৯৮০ সেলসিয়াস) পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পেরেছে। 

যাত্রা শুরু করার পর মহাকাশযানের সঙ্গে এপিএলের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। নাসার বিজ্ঞানীরা অপেক্ষা করছিলেন যে, মহাকাশযানটি নিরাপদে নির্ধারিত স্থানে পৌঁছানোর পরে একটি সংকেত পাঠাবে। সংকেত পাওয়ার অর্থ হল মহাকাশযান সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ১ জানুয়ারি এই মহাকাশযান তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্য পাঠাবে।


পার্কার সোলার প্রোবের এই যাত্রা সৌরপৃষ্ঠ সম্পর্কে নতুন তথ্য সংগ্রহে সাহায্য করবে, যা সৌরের চারপাশের উত্তপ্ত অঞ্চল এবং সৌরবায়ুর উৎস সম্পর্কে জানতে সহায়ক হবে। এর আগে পাঠানো মহাকাশযানগুলো সৌর বায়ুমণ্ডলের বাইরের সীমানা সম্পর্কে তথ্য সংগ্রহে সহায়তা করেছে।



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.