সীমান্ত পরিস্থিতি: বাংলাদেশ পররাষ্ট্র সচিবের ভারতীয় হাইকমিশনারকে তলব
সীমান্ত পরিস্থিতি: বাংলাদেশ পররাষ্ট্র সচিবের ভারতীয় হাইকমিশনারকে তলব
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ এবং ভারত সীমান্তের জটিল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডাকা হয়।
পররাষ্ট্রসচিব জানান, “সীমান্তে বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক। সম্প্রতি এখানে বাংলাদেশের একজন নাগরিকের মৃত্যু ঘটেছে। আমরা ভারতীয় হাইকমিশনারের কাছে সীমান্ত পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছি।”
এছাড়া, সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী মাসে (ফেব্রুয়ারিতে) ভারতের দিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক আয়োজনের ব্যাপারেও আলোচনা হয়েছে।
বোঝাপড়ার কথা বললেন ভারতীয় হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে দুই দেশের মধ্যে একটি বোঝাপড়া বিদ্যমান। বিএসএফ এবং বিজিবি একত্রে সীমান্তে অপরাধ প্রতিরোধে কাজ করবে।

কোন মন্তব্য নেই