বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা

 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা

শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা
শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। 
বুধবার সকাল ১১টায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এর নেতৃত্বে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এদিন সকালে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল করে, স্লোগানে স্লোগানে সেখানে সমবেত হন। তারা বলেন, "শুভ শুভ দিন, ছাত্রদলের জন্মদিন, জিয়ার সৈনিক, এক হও, এক হও। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়েছে।" 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রদল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি—এই তিন মূলনীতি সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন