কয়েক হাজার মানুষ স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জমায়েত হয়েছেন
কয়েক হাজার মানুষ স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জমায়েত হয়েছেন
কয়েক হাজার মানুষ স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জমায়েত হয়েছেন। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, এবং ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’।
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জমায়েত
আজ মঙ্গলবার, দুপুর তিনটার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন দুর্নীতির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করে। এরপর মঞ্চ থেকে স্লোগান উঠতে শুরু করে। বিকেল চারটার দিকে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমার ছেলে আন্দোলনের সময় মিরপুর-১০ এ শহীদ হয়েছে। আমাদের কান্না কখনো থামবে না।”
মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জমায়েত হয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে গত দুই দিন নানা আলোচনা হয়েছে। সোমবার রাতে বাংলামোটরে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় যে আজ বেলা তিনটায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই ডাকের সাড়া দিয়ে ভোর থেকে ছাত্র-জনতা সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন।

কোন মন্তব্য নেই